বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ওসিকে প্রকাশ্যে ‘পেটানোর হুমকি’ দিলেন সন্ত্রাসী সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক

ফেইসবুক লাইভে এসে চট্টগ্রামের একটি থানার ওসিকে ‘পেটানোর হুমকি’ দিয়েছেন চট্টগ্রামের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, যিনি হত্যা, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলার আসামি।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে মঙ্গলবার রাতে লাইভে এসে ‘পেটানোর’ হুমকি দেন সাজ্জাদ।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওসি আরিফ হোসেন।

স্থানীয়ভাবে সাজ্জাদ এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী এই ‘ছোট সাজ্জাদ’।

দুই যুগ আগে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতাকর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে আটজনকে হত্যার আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। তার অনুসারী হিসেবে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ।

গেল বছরের ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রংয়ের একটি নোয়া গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ছোট সাজ্জাদকে।

এছাড়াও চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়াসহ বিভিন্ন অপরাধের সাথে সাজ্জাদ জড়িত বলে পুলিশের ভাষ্য।

ফেইসবুক লাইভে এসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ তার বিরুদ্ধে যত অভিযোগ তোলা হচ্ছে সবগুলোতে তিনি জড়িত নন দাবি করে সঠিক তদন্ত করারও অনুরোধ জানান।

সাড়ে ১৯ মিনিটের ফেইসবুক লাইভে আঞ্চলিক ভাষায় সাজ্জাদ আরও বলেন, বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন অতিরিক্ত করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে ‘কালার’ করা হচ্ছে। বাধ্য হয়ে ফেইসবুক লাইভে এসেছেন যাতে পুলিশের ঊর্ধ্বতনরা তার কথাগুলো শুনতে পান।

ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন তাহলে তাকে পেটাতেন।

সম্প্রতি চট্টগ্রাম আদালতে চান্দগাঁও থানার ওসি আরিফ হোসেন, বায়েজিদ বোস্তামী থানার দুই এসআইসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কারেন সাজ্জাদের স্ত্রী। সেখানে তাকে থানায় আটকে রেখে নির্যাতন এবং গর্ভের ভ্রুন নষ্ট করার অভিযোগ আনা হয়।

লাইভে সাজ্জাদ সে বিষয়টি তুলে ধরে অক্সিজেন এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের হয়ে ওসি আরিফ কাজ করছেন বলে অভিযোগ করেন এবং আদালতের প্রতি সম্মান রেখে তিনি ওসিকে কিছু করছেন না বলে দাবি করেন।

আদালতে বিচার না পেলে সাজ্জাদ নিজেই বিচার করবেন এবং সন্তান হত্যার প্রতিশোধ নেবেন বলেও উল্লেখ করেন।

এছাড়াও সাজ্জাদ লাইভে গণমাধ্যমকর্মীদের ওপরও বিষোদগার করেন। ওসির কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ করা হচ্ছে বলে দাবি করেন।

এ বিষয়ে বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন চট্টগ্রাম নিউজকে জানান, ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবারও সাজ্জাদের সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা-পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...