বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেলায় পদপিষ্ট হয়ে ১৫ ভক্তের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহা কুম্ভমেলা বা ‘গ্রেট পিচার ফেস্টিভ্যাল’-এ পদপিষ্ট হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। লাখো লাখো সনাতন ধর্মপ্রাণ মানুষ পবিত্র স্নানের জন্য সেখানে জমায়েত হয়েছিল।

বুধবার (২৯ জানুয়ারি) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্থান টাইমস, এনডিটিভি ও রয়টার্স।

ড্রোনের মাধ্যমে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, লক্ষাধিক ভক্ত ভোরের অন্ধকারে একসঙ্গে নদীতে স্নান করতে যাচ্ছেন, আর এই দিনটিকে মহা কুম্ভমেলার সবচেয়ে পবিত্র দিন হিসেবে ধরা হয়। পদপিষ্ট হওয়ার পর বিভিন্ন ভিডিও ও ছবিতে মরদেহগুলো স্ট্রেচারে নিয়ে যাওয়ার দৃশ্য এবং অসংখ্য মানুষকে অশ্রুশিক্ত চোখে বসে থাকতে দেখা গেছে। কিছু লোক পদপিষ্ট হওয়ার ফলে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ফেলে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম পদপিষ্টের ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ১টার দিকে, তবে তার কারণ এখনো পরিষ্কার নয়। কিন্তু পরে ওই পদপিষ্ট থেকে বাঁচতে গিয়ে ভক্তরা দ্বিতীয় পদপিষ্টের মধ্যে পড়ে যান।

মুম্বাই থেকে আসা এক ধর্মপ্রাণ এক  ভক্ত  জানান, ‘ভিড়ের মধ্যে অনেক লোক নিচে পড়ে যায় এবং তাদের ওপর দিয়েই মানুষজন চলাচল শুরু করে। ভিড়ের মধ্যে বহু নারী ও শিশুরা হারিয়ে যাচ্ছিল, তারা সাহায্যের জন্য চিৎকার করছিল।’

এ এ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...