শনিবার, ১৩ জুন ২০২৬

নিজেদের দাবিতে অনড় রানিং স্টাফরা

ধর্মঘট প্রত্যাহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান

রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি

নিজস্ব প্রতিবেদক

ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। ফলে সারাদেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশংকা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া/চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি-দাওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে। রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে ইতোমধ্যে তাদের রানিং এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে।

এ ছাড়া মাইলেজ এলাউন্স পাবার জন্য সর্বনি¤œ ৮ ঘণ্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে। রানিং স্টাফদেরর অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে। এ অবস্থায় পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা/কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখে ট্রেন পরিচালনা করাই রেলওয়ের মূল কাজ। সে লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের যেকোনো সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় সমাধানে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। রানিং স্টাফদের দাবি-দাওয়া আদায়েও রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছে। এ অবস্থায়, যাত্রী সাধারণের ভোগান্তি বিবেচনা করে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রানিং স্টাফরা উদ্যোগ নেবেন বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

এদিকে নিজেদের দাবিতে অনড় রেলওয়ের রানিং স্টাফরা, যার ফলে মঙ্গলবার দিবগত রাত থেকে সারাদেশে বন্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে (২৭ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পর থেকে) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে রেলওয়ের রানিং স্টাফরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের আহবায়ক মোঃ মজিবুর রহমান ভূঁইয়ার সাথে এই ব্যাপারে কথা হলে তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, আমাদের কর্মসূচিতে (রেল ধর্মঘটে) আমরা অটল আছি। রাত ১২টার আগে যেসব ট্রেন ছেড়ে গেছে, সেগুলো আমরা যাত্রীদের কথা বিবেচনা করে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য জন্য আমাদের লোকোমাস্টারসহ গার্ডদের বলেছি।

তবে রাত ১২টার পর চট্টগ্রাম থেকে কোনো ইঞ্জিন বের হয়নি। সারাদেশ থেকেও একই অবস্থা। আমরা সারাদিন পাহাড়তলীতে আমাদের কার্যালয়ে দফায় দফায় মিটিং করেছি। রাতের খাবারের বিরতি দিয়ে আমরা মিটিং শুরু হয়েছে। রাত রেল ভবন থেকে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে। আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে। কিন্ত আমাদের লোকজন কেউ মানতেছেনা। এখন নেতারা যদি ট্রেন চালানোর জন্য বলতে আসে-তাদের উপর ক্ষিপ্ত হবেন। সবাই খুব ক্ষুব্ধ।

চট্টগ্রাম রেল ষ্টেশনে খবর নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার আগ পর্যন্ত সব গুলো ট্রেন ঠিক সময়ে চট্টগ্রাম ষ্টেশন ছেড়ে গেছে। একই ভাবে ঢাকা-সিলেটসহ অন্যান্য জেলা থেকে সব ট্রেন যথাসময়ে চট্টগ্রাম এসে পৌঁছেছে। তবে ট্রেন চালক, গার্ড ও টিটিইদের ‘রেল বন্ধ’ আন্দোলনে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

রেলের রানিং স্টাফ কারা, কী তাদের দাবি:

লোকামাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকো মাস্টার, গার্ড, এবং টিটিইরা রেলের রানিং স্টাফ। সারাদেশে রেলওয়ের মোট ২ হাজার ৩৬ জন রানিং স্টাফ থাকার কথা। কিন্তু সেখানে বর্তমানে আছে এক হাজার ৩৬ জন কাজ করেন।
তারা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের (মূল বেতন) হিসেবে বাড়তি অর্থ পেতেন। এ ছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো।

মাইলেজ কী:

দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা হলেও রানিং স্টাফদের গড়ে ১৫-১৮ ঘণ্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে দেওয়া হত বিশেষ আর্থিক সুবিধা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই অংশ। প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের এক দিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। ৮ ঘণ্টায় এক দিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় আড়াই বা তিন মাসের সমপরিমাণ। তাদের বেতনও সেভাবেই দেওয়া হত। এ ছাড়া মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয়, তার সঙ্গে অতিরিক্ত আরও ৭৫ শতাংশ টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হত।
২০২২ সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে ধারাবাহিকভাবে আন্দোলন করছে।

দুশ্চিন্তায় রেলের বিভিন্ন রুটের যাত্রীরা :

এদিকে রেল বন্ধের হুঁশিয়ারিতে দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। এরমধ্যেই ২৮ জানুয়ারির সব ট্রেনের টিকিট টিকিট বিক্রি হয়ে গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেসের সব টিকিট বিক্রি হয়েছে। চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। চট্টগ্রাম-ঢাকা রুটের টিকেট বিক্রিও শেষ পর্যায়ে। সারাদেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কিনেছেন হাজার হাজার যাত্রী।
মঙ্গলবার সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকায় যাত্রীদের অনেকেই অফিসের নানান কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনেছেন। কিন্তু রেলের রানিং স্টাফদের ধর্মঘটের কারনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

কক্সবাজার এক্সপ্রেসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে মঙ্গলবার কক্সবাজার যাওয়ার জন্য আমরা চারজনের টিকিট কেটেছি। কিন্তু ট্রেন চালকদের ধর্মঘটের কথা শুনছি, তাহলে আমাদের কি হবে? ট্রেন না চললে আমাদের টিকিটের টাকা ফেরত দেয়া হবে কিনা এখনো রেল কর্তৃপক্ষ কিছু জানায়নি’। পর্যটক এক্সপ্রেসের যাত্রী সাইফুল ইসলাম ও আবদুর রহমান বলেন, আমরা অগ্রিম হোটেল বুকিং করেছি। এখন শুনছি মঙ্গলবার ট্রেন চলবে না! এখন আমরা কি করবো বুঝতে পারছিনা।

এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...