বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতি’র তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৬০ বছরেরও বেশি সময় ধরে  পেয়ে আসা বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের ‘পার্ট অব পে’, রানিং এলাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয় কর্তৃক ০৩.১১.২০২১ তারিখ প্রদত্ত অসম্মতি পত্র প্রত্যাহর এবং নতুন নিয়োগ প্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের  ১২ ও ১৩ নং শর্ত বাতিলের দাবিতে ২৮.০১.২০২৫পর্যন্ত সময় বেধে দিয়েছে রানিং স্টাফ ঐক্য পরিষদ।উল্লেখিত সময়ের ভিতর দাবি মানা না হলে ঐদিন থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার চট্টগ্রাম নগরীর পুরান স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মো.মজিবুর রহমান।

এসময় তিনি বলেন,’বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে রানিং স্টাফদের রানিং এলাউন্স কিছু ক্ষেত্রে রহিত এবং খর্ব করা হয়,যা রেলের কোড ও বিধি বিধানের সাথে সাংঘর্ষিক।এরপর থেকেই দীর্ঘ প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সংস্থাটির রানিং স্টাফরা (এলএম,এসএলএম,এএলএম,গার্ড,টিটিই ) বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে বিভিন্ন কর্মসূচী ও দাবী আদায়ে আন্দোলন চালিয়ে আসছে।‘

সংগঠনটির সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে আরো দাবি করেন,’বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এ জটিলতা নিরসণে বারবার আশ্বাস দেওয়া হলেও তা আর বাস্তবায়ন করে নি।উল্টো কর্মচারী নিয়োগে বৈষম্য মূলক শর্ত যোগ করে ২০২২ সালে বেশ কিছু রানিং স্টাফ নিয়োগ দেওয়া হয় ।তবে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা না পাওয়াই এদের অর্ধেকের বেশি সংখ্যক স্টাফ চাকরি ছেড়ে চলে যায়।এতে করে তাদের প্রশিক্ষণের পিছনে সরকারি অর্থ অপচয় এবং তৈরীকৃত সংকটের কোনো সমাধান না হয়ে উল্টো লোকবল সংকটে থাকা বাংলাদেশ রেলওয়ে এ জটিলতায় আরো ধুকছে।‘

‘সর্বশেষ ০৯.১২.২০২৪ এ রেলভবনে রেলওয়ে মহাপরিচালকের সভাপত্বিতে আয়োজিত সভায় এ সমস্যা সমাধানে ৩১.১২.২০২৪ পর্যন্ত সময় নেওয়া হয়। তবে এ আশ্বাসের পরও অদ্যাবদি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নি।এমতাবস্থায়,অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অসম্মতি পত্র প্রত্যাহর এবং নতুন নিয়োগ প্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের  বৈষম্যমূলক শর্ত বাতিল করা না হলে আগামী ২৮.০১.২০২৫ তারিখ থেকে সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনে বাধ্য হবে সকল রানিং স্টাফরা।‘ সংবাদ সম্মেলন জানান রানিং স্টাফ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো.মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির  সদস্যরা উপস্থিত থেকে এ দাবির সাথে একত্নতা পোষণ করেন।

এএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...