বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম গালা নাইট কনসার্ট

ওপেন কনসার্টে জনপ্রিয় ব্যান্ডের আপত্তি:কাটতে হবে টিকেট

অনিক আখন্দ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ফেব্রুয়ারি’র ৬ তারিখ  নগরী’র এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গালা নাইট কনসার্টে’ দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকেট।সাধারণ গ্যালারিতে বসে কনসার্ট উপভোগ করতে চাইলে গুনতে হবে ৩০০ টাকা।এছাড়া  ভি আই পি জোনে টিকেট ক্রয়ে খরচ পড়বে ৫০০ টাকা।টিকেট সংগ্রহ করতে হবে চট্টগ্রাম জেলা প্রশাসন নির্ধারিত নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। 

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া কনসার্ট ঘিরে নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনীও।

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত  গালা নাইট কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা থাকলেও শ্রোতাদের চাপ নিয়ন্ত্রণ ও দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় একটি ব্যান্ড দলের ‘ওপেন কনসার্ট’ এ নিরাপত্তা শঙ্কা নিয়ে আপত্তি’র কারণে কনসার্টে টিকেট এর ব্যবস্থা করা হয়েছে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র।

এবিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম নিউজকে জানান,’জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্টটি উন্মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হলেও সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে দর্শক শ্রোতাদের জন্য টিকেটের ব্যবস্থা করা হচ্ছে।এছাড়া কনসার্টটি সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র সাথে নিয়মিত আলোচনা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে এতে সম্পৃক্ত করা হচ্ছে।‘

উল্লেখ্য,চট্টগ্রামে গালা নাইট কনসার্টে শ্রোতাদের গানে মাতাতে অংশগ্রহণ করছে দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ব্যান্ড নগরবাউল,আর্টসেল,শিরোনামহীন, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালনসহ ৮ টি ব্যান্ড।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এ আয়োজনে পর্দা নামবে ডিসি পার্কে অনুষ্ঠিত হওয়া মাসব্যাপী ফুল উৎসবেরও।

এএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...