সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চসিককে ৩হাজার কম্বল দিল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের সহায়তার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩ হাজার পিস কম্বল উপহার দিয়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সহযোগিতার অংশ হিসেবে উক্ত কম্বলগুলি বিতরণের জন্য প্রদান করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর নিকট কম্বলগুলো হস্তান্তর করেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান শুভ্র চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন, খাতুনগঞ্জ শাখা প্রধান সাব্বির আহমেদ চৌধুরী, বহদ্দারহাট শাখা প্রধান মোহাম্মদ শহিদ উল্যাহ এবং বাকলিয়া শাখা প্রধান রাজীব আহসান, এম এ হামিদ দিদার, বদিউল আলম।

এসময় চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শীতার্ত গরিব ও অসহায় মানুষের জন্য এই কম্বলগুলো গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং এই ধরনের সহায়তা সেই লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা রাখে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...