শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বাঁশখালীতে ডাকাতি-চুরিসহ ১২ মামলার পলাতক আসামী দেলোয়ার গ্রেফতার

বাঁশখালী প্রতি‌নি‌ধিঃ

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ডাকাতি ও চুরি সহ ১২টি মামলার পলাতক আসামী মো. দেলোয়ার হোসেন চৌধুরী (৩৫) নামে একজন কে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রা‌তে রামদাশ মুন্সির হাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচীর নের্তৃত্বে অভিযান পরিচালনা করে তার সঙ্গীয় ফোর্স উপজেলার কালীপুর হতে ওই আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামী মো. দেলোয়ার হোসেন চৌধুরী উপজেলার মধ্যম ছাপাছড়ি ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাহারছড়া ইউনিয়নের মো. আলী আহমদ চৌধুরীর পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘আসামী মো. দেলোয়ার হোসেন চৌধুরীর বিরু‌দ্ধে চট্টগ্রা‌মের চকবাজার, পাঁচলাইশ, হাটহাজারী, রাঙ্গামাটির কাউখালী থানা ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। তিনি ৬টি ডাকাতি ও ৬টি চুরি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি।’

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক আসামী, আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মো. দেলোয়ার হোসেন চৌধুরী নামে আসামীকে গ্রেফতার করেছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...