২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ভোটগ্রহণ ব্যালেটের মাধ্যমে হবে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি )সকালে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আরো পডুন:এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি হচ্ছে এবং ভোটগ্রহণের পরিবেশ তৈরি হচ্ছে। তাই সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।
আরো পডুন: রাজনীতিতে ঢুকতে চাই না নির্বাচন কমিশনার ,বললেন সিইসি
বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজসহ জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর এইচ/
