রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপ্রতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।
রবিবার ( ১৯ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে বিকালে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
এতে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আর এইচ/
