বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ : সাড়ে ৩ হাজার তথ্য সংগ্রহকারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

ভোটার তালিকা হালনাগাদে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগহের কাজ চলবে ২০ জানুয়াার থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে।

নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে তথ্য সংগ্রহকারী ২ হাজার ৯১২ জন এবং সুপারভাইজার ৬৩০জন।

গত ১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে চট্টগ্রামে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

প্রত্যেক উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ তত্ত্বাবধানে নিজ এলাকাধীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু করেছেন। চট্টগ্রাম মহানগরীতে সিডিএ স্কুল এন্ড কলেজে এবং হালিশহরে প্রশিক্ষণ চলছে। বিদ্যমান ভোটার তালিকার ৫ শতাংশ নতুন ভোটার হালনাগাদে অন্তর্ভূক্ত করার টার্গেট রয়েছে নির্বাচন কমিশনের।

ইসির জনসংযোগ দপ্তরের পরিচালক শরিফুল আলম বলেন, নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ এবং বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। নির্বাচন কমিশন থেকে জানা গেছে, তথ্য সংগ্রহের পর ছবিসহ নিবন্ধনের পর ৫ মে খসড়া ভোটার তালিকা প্রস্তত করা হবে।

এই কার্যক্রমে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার এলাকা স্থান্তান্তরের আবেদন নেওয়া হবে। একই সময়ে মৃতদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারের তথ্য সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হবে।

গত ২ জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সারাদেশের মতো বাড়ি বাড়ি ভোটার তালিকা হালানাগাদে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মাঠ পর্যায়ে সাতটি সমন্বয় কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটিগুলো ১৬ ধরনের কার্যক্রম নিশ্চিত করবে।

এম / মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...