বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে করা মামলায় এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের হারবাং এলাকা থেকে ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া গৃহকর্মীর নাম রাশেদা বেগম (৩৮)। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: বাবুল আজাদ এ তথ্য জানান।

পাহাড়তলীর বাসাটি থেকে চুরি হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার থেকে ৯ ভরি ৪ আনা ৪ রত্তি স্বর্ণালংকার রাশেদার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি বাবুল আজাদ বলেন, গত ৫ জানুয়ারি পাহাড়তলী থানাধীন ইস্পাহানি আজম নগর, নুরবাগ আবাসিক এলাকার বিলাস ভবনের ২য় তলার একটি বাসা থেকে ১৮ ভরি স্বর্ণালংকার চুরি হয়।

এ ঘটনায় পর গত ১১ জানুয়ারী পাহাড়তলী থানায় চুরির মামলা হয়। এই মামলার ছায়া তদন্ত শুরু করে থানা। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে পাহাড়তলী পুলিশ কক্সবাজারের হারবাং এলাকা থেকে থেকে গৃহকর্মী রাশেদা বেগমকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ দেয়। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বাসায় চুরি ঠেকাতে গৃহকর্মীদের কাজে নিয়োগ দেওয়ার আগে তাঁর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...