বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অ্যাক্টিভ হচ্ছে না টিসিবির ‘স্মার্ট ফ্যামিলি কার্ড : বিপাকে টিসিবি ও ভোক্তারা

মো. মহিউদ্দিন

টিসিবি সারাদেশে হাতে লেখা ‘ফ্যামিলি কার্ডের’ পরিবর্তে এখন ছবিযুক্ত ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ চালু করেছে। চলতি জানুয়ারি থেকে ছবিযুক্ত এসব ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে পণ্য বিতরণের কথা থাকলেও চট্টগ্রাম মহানগরীসহ জেলার কোথাও স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো অ্যাক্টিভ না হওয়ায় পণ্য বিতরণ করা সম্ভব হয়নি। এতে বিপাকে পড়েছে টিসিবি। আর সাধারণ ভোক্তারা হচ্ছেন বঞ্চিত। কোথাও স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো অ্যাক্টিভ না হওয়ায় শেষ পর্যন্ত আগামী ২০ জানুয়ারি থেকে আবার ট্রাকসেলের (চলতি জানুয়ারির শুরু থেকে টিসিবি ট্রাকসেল বন্ধ করে দিয়েছিল) মাধ্যমে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি।

এই ব্যাপারে টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৯৭ হাজার ৯১৫ পরিবার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডভুক্ত হয়েছে। তবে কার্ড অ্যাক্টিভ না হওয়ায় জানুয়ারি মাসের পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়নি। শুধু চট্টগ্রামে নয় সারাদেশে কোথাও জানুয়ারি মাসের পণ্য বিতরণ শুরু করা যায়নি। কার্ড অ্যাক্টিভের দায়িত্ব নিজেদের নয় দাবি করে টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম বলেন, কার্ডের দায়িত্ব সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের। আমাদের নয়। আমাদের দায়িত্ব শুধু পণ্য সরবরাহ করা। এগুলোর মনিটরিংয়ের দায়িত্ব জেলা প্রশাসনের। সিটি কর্পোরেশনের সচিবদের স্মার্ট কার্ডগুলো কিভাবে অ্যাক্টিভ করতে হবে সব শিখিয়ে দেয়া হয়েছে। তারপরও অ্যাক্টিভ করতে না পারলে আমাদের কাছে পাঠিয়ে দিতে বলেছি। তারা (ওয়ার্ড সচিবরা) এখন বলছেন-‘কার্ড অ্যাক্টিভ হচ্ছে না, এই কার্ডগুলো তারা বিতরণ করতে পারবেন না।’ এই কারণে জানুয়ারি মাসের পণ্য বিতরণ এখনো শুরু হয়নি।

চট্টগ্রামে গত ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার টিসিবির হাতে লেখা ফ্যামিলি কার্ডে পণ্য পেয়ে আসছিল। কিন্তু জানুয়ারি থেকে যাচাই–বাছাই করে চট্টগ্রামে মোট স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ১ লাখ ৯৭ হাজার ৯১৫ জন।

স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো ওপেন না হওয়ায় আগামী ২০ জানুয়ারি থেকে আবার নগরীতে ট্রাকসেল শুরু হচ্ছে বলে জানান টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস। তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড গুলো ওপেন না হওয়ায় শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য ট্রাকসেল আবার শুরু হচ্ছে।

এম/মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...