বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআই মেহেদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে পুড়ে মারা গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুর্ঘটনার সময় মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। এতে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এসআই মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন এবং চার বছর আগে পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে মারা যান এসআই মেহেদী। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় তাকে দাফন করা হবে।

এসআই মেহেদী হাসানের অকাল মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সতীর্থ ও কর্মকর্তারা এ বীরত্বপূর্ণ আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করছেন।

চট্টগ্রাম নিউজ /মহি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...