বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে এখনো বাংলাদেশ নিয়ে ধারাবাহিক অপতথ্য প্রচার করছে ভারত। যখন তারা দেখছে অপতথ্য দিয়ে আর লাভ হচ্ছে না তখন আধিপত্য মানসিকতা থেকে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উঠেপড়ে লেগেছে। বাংলাদেশ নিয়ে এলোমেলো এসব কথা বলার পেছনে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা রয়েছে ভারতের।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, দেশের অস্থিরতা ঠিক করার জন্য যতো দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি।

একইসাথে তিনি প্রত্যেক শহীদ পরিবারের অন্তত এক জনকে সরকারি চাকরি দেয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।

তিনি বলেন, ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে লন্ডনে দামি ফ্ল্যাট দিয়েছে শেখ হাসিনা। হাসিনা নিজের ছেলে ভাগ্নে-ভাগ্নিকে পাচার করা টাকা দিয়ে তাদের জন্য পৃথিবীকে স্বর্গ বানিয়ে রেখেছে। শেখ হাসিনার নাকি এই দেশে কোনো সম্পদ নাই, তাহলে নিজের মেয়ে-ছেলেসহ পূর্বাচলে ৬০ কাঠার প্লট কোথা থেকে এলো?

রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে সেই পথ খুলে দিতে হবে। দেশের অস্থিরতা ঠিক করার জন্য যতো দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

চট্টগ্রাম নিউজ /মহি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...