বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চসিক মেয়রের সঙ্গে ফিলিপাইনের অনারারি কনসালের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের অনারারি কনসাল জেনারেল আবদুল আউয়াল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগর ভবনে এ সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল- ফিলিপাইনের একটি শহরের সঙ্গে চট্টগ্রামের সিস্টার সিটি সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা।

মেয়র ডা. শাহাদাত এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টার সিটি সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।

তিনি আরও বলেন, নগরের উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। ফিলিপাইনের মতো বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ালে তা দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতা ও সম্পর্ককে আরও মজবুত করবে।

ফিলিপাইনের অনারারি কনসাল জেনারেল আবদুল আউয়াল চট্টগ্রামের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন এবং বলেন, সিস্টার সিটি সম্পর্ক শুধু দুই শহরের উন্নয়নকে ত্বরান্বিত করবে না, বরং জনগণের মধ্যে আন্তঃসম্পর্কও জোরদার করবে। ফিলিপাইনের বিনিয়োগকারীরা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। সিস্টার সিটি সম্পর্ক হলে আমদানি-রপ্তানির ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি পাবে। এ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে চট্টগ্রামের অবস্থানকে আরও সুসংহত করবে।

সাক্ষাতে কনসাল উল্লেখ করেন, বর্তমানে চট্টগ্রাম থেকেই ফিলিপাইনের ভিসা পাওয়া যাচ্ছে, যা চট্টগ্রামের বাসিন্দাদের জন্য একটি বড় সুবিধা। ভবিষ্যতে এই সেবাকে আরও সহজ ও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। সাক্ষাতে চিটাগং লেডিস ক্লাবের প্রেসিডেন্ট খালেদা এ আউয়াল এবং চসিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/মহি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী- চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সুন্দর রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

৩১ মার্চ থেকে শুরু হবে চসিকের উদ্যোগে স্বাধীনতা বইমেলা- মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, চসিকের উদ্যোগে আগামী ৩১ মার্চ থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে শুরু হচ্ছে স্বাধীনতা বইমেলা। মেলা চলবে আগামী...

শ্রদ্ধা আর ভালোবাসায় একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের স্মরণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজনরা।শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে...

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে চট্টগ্রামে শুরু নতুন অধ্যায়: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে নতুন এক মাইলফলক অর্জন করেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে হালিশহর আনন্দ বাজার ল্যান্ডফিল্ডে “গ্যাস কূপের টেস্ট...