বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষককে এলাকাবাসীর গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১ টার দিকে স্কুল ভবনেই এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীরা স্কুলের সামনে গিয়ে জড়ো হয়ে শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন এবং তাকে বের হয়ে আসতে বলেন। একপর্যায়ে দেদুল বড়ুয়া বের হয়ে আসেন। তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুুিলশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এসময় ভিকটিম স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়াকে অনেক্ষণ আটকে রাখে স্থানীয়রা। দেদুল বড়ুয়ার অসৎ উদ্দেশ্য ছিল। এ জন্য তিনি স্কুলের প্রধান ফটক বন্ধ করে দিয়েছিলেন।

শিক্ষিকা চিৎকার করলে স্থানীয়রা স্কুলের প্রধান ফটকে জড়ো হন এবং তাকে ফটক খুলতে বলা হয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দেদুল বড়ুয়া বের হয়ে আসেন। তখন তাকে স্থানীয়রা মারধর করেন। আর ভিকটিম স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হই এবং দেদুল বড়ুয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত গুরুতর নয়। ভিকটিম স্কুল শিক্ষিকাকে থানায় ডাকা হয়েছিল উল্লেখ করে পরিদর্শক বলেন, তিনি থানায় এসেছেন। তার বক্তব্য নেওয়া হয়েছে। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি দেদুল বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। আমরা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

এম এম/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...