বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের জব্দকৃত এস্কেভেটর চুরি : প্রশাসনিক অবহেলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক জব্দ করা দুটি এস্কেভেটর চুরি হয়ে গেছে। আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের এ দুটি এস্কেভেটরের চুরির ঘটনায় পুরো উপজেলায় আলোচনার ঝড় উঠেছে।

জিম্মাদার শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কায়ছার থানায় চুরির অভিযোগে একটি মামলা (নং-০৬) দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পুলিশ এ ঘটনায় চুরির রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

গত ১২ মে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া এলাকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক অভিযানে অবৈধ বালু ব্যবসা পরিচালনার অভিযোগে ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়েছিল।

এস্কেভেটর দুটি ইউপি সদস্য মো. আসাদুজ্জামানের জিম্মায় রাখা হয়েছিল, তবে ১ জানুয়ারি সেগুলি পাওয়া যায়নি। জিম্মাদার অনেক খোঁজাখুঁজির পরও এস্কেভেটরের কোনো সন্ধান পাননি এবং এর পরিপ্রেক্ষিতে তিনি থানায় চুরির মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে যে, জিম্মাদার এস্কেভেটরের বিষয়ে সঠিক কোনো তথ্য প্রদান করেননি এবং নিলামে এস্কেভেটর দুটি তোলার জন্য উপস্থিতও ছিলেন না। এর ফলে এস্কেভেটরের নিলাম সম্পন্ন করা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ২ জানুয়ারি জিম্মাদারকে কারণ দর্শানোর নোটিশ দেন, যেখানে বলা হয়েছে যে, জিম্মাদার তার দায়িত্ব পালন না করার কারণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে তিন দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছিল।

এ বিষয়ে জিম্মাদার মো. আসাদুজ্জামান কায়ছার বলেন, “এস্কেভেটর দুটি কীভাবে চুরি হয়েছে, আমি কিছু জানি না। প্রথমে এসিল্যাণ্ড অফিস থেকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, আমি তার লিখিত উত্তর দিয়েছি। পরে, এসিল্যাণ্ডের পরামর্শে আমি থানায় চুরির মামলা করেছি।”

তিনি আরও বলেন, “আমি গত ১ জানুয়ারি এস্কেভেটর দুটি দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে তা পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাইনি।”

সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোন রিসিভ করা যায়নি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে, তিনি ২ জানুয়ারি জিম্মাদারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন, যা চুরির ৫ মাস পর যা এই ঘটনার প্রতি প্রশাসনের অবহেলা এবং তত্ত্বাবধানে ঘাটতি প্রদর্শন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...