বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফ্যাসিবাদের পক্ষে লিখলে আমরা সে কলম ভেঙে দেব: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা বারবার বলছি, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। তাদের পক্ষে যেসব মিডিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসেবে ফ্যাসিবাদের পক্ষে যোগ হয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে, আমরা সে কলমগুলো ভেঙে দেব।’

‘ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে, সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমাদের তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, আ.লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তীতে যাঁরাই নীতিনির্ধারণের ফোরামে আসবেন, তাঁদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।’

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ এবং পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের হারানোর কিছুই নাই। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি না, সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে ৫ আগস্ট। যাঁরা পুনর্বাসনের কথা বলছেন, তাঁদের বলতে চাই, আ.লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না সেটা এটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়। বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতা-কর্মীকে বিচারের আওতায় আনতে হবে।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। কারণ আমাদের দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি-প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি আমাদের তরুণদের আশাহত করেছে। আমরা জনকল্যাণে কাজ করতে পারি নাই। আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে।’

‘বঞ্চিতের ক্ষোভ থেকে আমরা তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ করেছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...