সোমবার, ২৯ জুন ২০২৬

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি, সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর অধীন বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১০টার দি‌কে সেনা জোন সদরে এসব সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি এবং নবাগত জোন কমান্ডার লে: কর্নেল কৌশিক জাহান, পিএসসি, জি।

এসময়, শীতার্তদের মাঝে ১০০টি কম্বল, শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের জন্য ১০হাজার টাকা, ৫০ টি জার্সি, কাঁঠালবাগান জামে মসজিদের জন্য কার্পেট এবং মাটিরাঙ্গা থিয়েটারে সেলাই, কম্পিউটার, নৃত্য ও সংগীত প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ বাবদ ২০হাজার টাকা খরচ করা হয়।

এছাড়াও, মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৩৭৫ জন পাহাড়ি উপজাতি নারী পুরুষ এবং ২৬৫ জন বাঙালি নারী পুরুষসহ সর্বমোট ৬৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী এসব চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

খাগড়াছড়িতে অস্ত্র সহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র গুলি সহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে মাটিরাঙ্গা রিছাং ঝর্ণা জার্মপ্লাজম সেন্টার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা...