বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই কৃষক এবং জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা।

সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার বলেছেন, বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএসআইএল (আইএসআইএস) সহযোগীদের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

টার বলেন, দলগুলো চাদ হ্রদের তীরে দুম্বার কয়েক ডজন কৃষককে আটক করে এবং গত রোববার গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে।

তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন। তবে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে।

টার আরও বলেন, প্রাদেশিক সরকার এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধরত সেনাদের দুম্বা এবং এর আশপাশে বিস্তৃত লেক চাদ এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে গভর্নর বাবাগানা উমারা জুলুম বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে সতর্ক করে দিয়েছেন। তিনি সশস্ত্র গোষ্ঠীর চালানো এই হামলার তদন্তেরও আহ্বান জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলছে, লেক চাদ নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যে বিস্তৃত এবং এটি বোকো হারাম ও আইএসডব্লিউএপি-এর আস্তানা হিসাবে কাজ করে। আক্রমণ চালানোর জন্য এসব গোষ্ঠী এটিকে ঘাঁটি হিসাবেও ব্যবহার করে।

বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল। জাতিসংঘের মতে, উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...