বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সাফায়েত মেহেদী, মিরসরাই :

 মিরসরাইয়ে ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার সড়কের পাশের ডোবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা অভি রহমান জানান, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেবো পেট্রোল পাম্প পাশে সড়কের ধারে ডোবায় অজ্ঞাত পরিচয়ের এক নারীকে পড়ে থাকতে দেখে লোকজন জোরারগঞ্জ  থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই মহিলার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত নারী পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ধারণা করা যাচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন। স্থানীয়দের ভাষ্যমতে  মহিলাটি কয়েকদিন এ এলাকায় ঘোরাফেরা করছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. নাছরিন নাহার মিতু জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা পর দেখা যায় তিনি বেঁচে নেই। অজ্ঞাত নারীটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...