বুধবার, ২২ জুলাই ২০২৬

রেলওয়ে সাংবাদিকদের কক্সবাজারে মিলনমেলা: সমুদ্রের সঙ্গেই অন্যরকম উৎসব

নিজস্ব প্রতিবেদক

রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরজেএ) আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ পরিণত হয়েছিল এক অনন্য মিলনমেলায়। কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নবীন-প্রবীণ সাংবাদিকদের এই জমজমাট আয়োজনের ভিন্ন মাত্রা এনে দিয়েছিল তাদের বন্ধন আর আনন্দ।

সাংগঠনিক সভাপতি এস এম পিন্টুর নেতৃত্বে গত ৭ জানুয়ারি সকালে চট্টগ্রামের টাইগার পাস থেকে বনভোজনের প্রথম গাড়ি রওনা হয়। কিছুক্ষণ পর মুরাদপুর থেকে যাত্রা শুরু করে দ্বিতীয় গাড়ি। সফরের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দমুখর—গল্প, কবিতা, গান, আড্ডায় সময় পার করেছেন অংশগ্রহণকারীরা।

কক্সবাজার পৌঁছানোর পর ওয়াল্ডবিচ রিসোর্টে সবাই নিজেদের কক্ষ বুঝে নিয়ে শুরু করেন দুই দিনের প্রাণবন্ত ভ্রমণ। প্রথম দিন দুপুরে তারকামানের হোটেলে ভোজনপর্ব শেষে পর্যটকরা দল বেঁধে ঘুরে দেখেন বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখানে তাঁরা ফটোসেশন ও সংবাদ সংগ্রহে ব্যস্ত সময় কাটান।

এরপর সূর্যাস্ত উপভোগের জন্য সবাই সমুদ্র সৈকতে যান। বৈকালিক নাস্তা সেরে সৈকতের নরম বালিতে হাঁটতে হাঁটতে চলতে থাকে ছবি তোলা আর ভিডিও ধারণ। সৈকতের শান্ত ঢেউ আর নরম বাতাসে একঝাঁক সাংবাদিক যেন ভুলে গিয়েছিলেন দৈনন্দিন ব্যস্ততা।

রাতের খাবারের আয়োজন ছিল কক্সবাজারের বিখ্যাত আল গণি রেস্তোরাঁয়। এভাবেই সমুদ্রের সান্নিধ্যে প্রথম দিনের সমাপ্তি হয়।

পরদিন সকাল সাড়ে ৯টায় সকালের নাস্তা শেষে ইনানী সৈকতের উদ্দেশে রওনা হয় সবাই। পথে দরিয়া নগর, হিমছড়ি ঝর্ণা, ইনানী রিসোর্টসহ নানা স্থানে থেমে থেমে চলতে থাকে ঘোরাঘুরি। কেউ দলবেঁধে গল্পে মেতে উঠেছিলেন, আবার কেউ সমুদ্রের ঢেউয়ের মাঝে ফিরে পেয়েছিলেন কৈশোরের উচ্ছ্বাস।

দুপুর আড়াইটায় পাটুয়ার টেক সমুদ্র সৈকতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বনভোজনের অভিজ্ঞতা শেয়ার করেন। সভাপতি এস এম পিন্টু ও অন্যান্য সিনিয়র সাংবাদিকরা এই আয়োজনে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

সন্ধ্যায় লালদিঘী পাড়ের বার্মিজ মার্কেটে কেনাকাটা শেষে রাত ৮টায় কক্সবাজার ছাড়ে বনভোজনের গাড়ি। পথে লোহাগাড়ায় হালাল ডাইন রেস্টুরেন্টে ভিআইপি ডিনারের পর মধ্যরাতে চট্টগ্রামে ফিরে শেষ হয় এই স্মরণীয় আয়োজন।

বনভোজনের প্রতিটি সদস্যকে স্পন্সর হিসেবে ল্যাপটপ ব্যাগ উপহার দেয় দুরন্ত বাজার সুপারশপ। এ উপহার আরও স্মরণীয় করে তুলেছে আয়োজনকে।

সাংবাদিকদের এই সমুদ্র বিলাসের প্রতিটি মুহূর্ত ছিল বন্ধন আর উৎসাহের প্রতীক। আরজেএ-র এই উদ্যোগ পেশাগত জীবনের বাইরে এক ভিন্নধর্মী আনন্দের অধ্যায় সৃষ্টি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...