বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সিএমপি’র বন্দর বিভাগ ও পিওমতে নতুন ডিসির পদায়ন

সিনিয়র প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই উপ পুলিশ কমিশনার (ডিসি) পদে নতুন পদায়ন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, উপ পুলিশ কমিশনার (ডিসি) নেছার উদ্দিন আহমেদ পিপিএম কে একই পদমর্যাদার সিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) হিসেবে পদায়ন করা হয়। তিনি এরআগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) দায়িত্ব পালন করেছিলেন।

একই আদেশে উপ পুলিশ কমিশনার (ডিসি)
মোহাম্মদ বদরুল আলম মোল্লা কে বন্দর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) হিসেবে এবং ২০২১ সালের ১৪ নভেম্বর ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এরপর পদোন্নতি পান।

তিনি র‍্যাব-৪, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, এপিবিএন এবং মাদারীপুর জেলাসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

২৮ ব্যাচের চৌকস ও দক্ষ এ কর্মকর্তা ফেনীতে যোগদানের পূর্বে যুক্তরাজ্যে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এন্ড টেরোরিজম’ এর উপর
ডিগ্রী অর্জন করেন। ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনি এএসপি পদে যোগদান করেছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...