মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আন্ত: স্কুল ও আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা হতে দুপর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে স্কুল পর্যায়ে ৪ টি দল এবং কলেজ পর্যায়ে ২ টি দল অংশ নেন।

“জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে এতে   স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হন নারানগিরি সরকারি  উচ্চ বিদ্যালয়   এবং রানারআপ হন কাপ্তাই  উচ্চ বিদ্যালয়।

এছাড়া কলেজ পর্যায়ে ” ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা – ই অধিক গুরুত্বপূর্ণ ” বিষয়ে চ্যাম্পিয়ন হন কর্ণফুলি সরকারি কলেজ এবং রানার-আপ হন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।  বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা করেন কাপ্তাই  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...