সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে, যা বিএনপি রাজনীতির মূলমন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ প্রেমের আদর্শকে ধারণ করে রাজনীতি প্রবর্তণ করেছেন। দেশের অভ্যন্তরীণ সম্পদকে ব্যবহার করে মানব কল্যাণে সমৃদ্ধ স্বদেশ গঠনে সাহসী বাংলাদেশই ছিলো জিয়াউর রহমানের মূল লক্ষ্য। এখনও বিএনপি সে পথেই হাঁটছে।

শনিবার (১১ জানুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর বিশ্ব কলোনী প্রাথমিক বিদ্যালয়  মাঠে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে আকবরশাহ থানার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রধান ও যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরু ল আলম, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যূগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, জহুরু আলম জহুর, মোহাম্মদ মোরসালিন।

আসলাম চৌধুরী আরও বেলন, এখন ফ্যাসিস্ট সরকার নেই। সবার সম্মিলিত ও ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। রাজনীতির দূর্বৃত্তায়ন করে পতিত সরকার যে চক্র গড়ে তুলেছিলেন, সেটা ভেঙে ন্যায়পরায়ন রাষ্ট্র গঠন কাজ কঠিন হলেও অসম্ভব নয়। এরজন্য প্রয়োজন সকলের সদিচ্ছা ও আন্তরিকতা। দলের নাম ভাঙিয়ে এমন কিছু করা যাবে না, যাতে করে মানুষ আগের সরকারের সাথে তুলনা করতে পারে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুর চৌধুরী, জমির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, সখিনা বেগম, আব্দুর রহিম স্বজল, ফজলু মাস্টার, নুর বক্স মিলন, আব্দুর রব বিজয়, মীর জাহাঙ্গীর, কপিল উদ্দিন নজরুল, মহিউদ্দিন, আব্দুল হাকিম, সেলিম, সোহেল, তাজউদ্দিন, লিটন, নান্নু, রাসেল, রনি, সাদ্দাম, শামীম, সুমন বড়ুয়া, নাজিম, রিপন, শাহাদাত, হিমেল প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে নববর্বের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়...