শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিলাইছড়িতে কর্মকর্তা ও জনপ্রতিনিধি’র সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

বিলাইছড়িতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মত বিনিময় করলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।

সোমবার ( দুপুর ১২:০০) টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসা, এম্বুলেন্স, যোগাযোগ,বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল সংকট, দুর্গম ইউনিয়নে নেটওয়ার্ক সমস্যা এবং অন্যান্য সুবিধা- অসুবিধার কথা জানেন। পরে প্রশাসক বলেন, ভৌগলিক ও রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া উপজেলা হলেও একটু মানবিক হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন, জনসেবা কাজ করার মতো পৃথিবীতে আর এত আনন্দ কোথাও নেই। তারা পুলকিত হওয়ার জন্য একটু কাজ করেন।যখন যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি আরও প্রথাগত নেতা – কার্বারীদের ভাতার প্রদানে আশ্বাস ও অন্যান্য দাবিগুলোর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নে আশ্বাস দেন। প্রশাসক এর আগে সকালে বিলাইছড়ি কলেজ, নীলাদ্রি রিসোর্ট, থানা এবং পালবার লিংক সেন্টার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা মেডিকেল অফিসার সারোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ( ভা:) সুজন বড়ুয়া, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি শান্তি বিজয় চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা এবং কার্বারী জয়সিন্ধু চাকমা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...