শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে কাপ্তাই  বিজিবি

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার  (৪ জানুয়ারি) রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে  আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার মো: ইউসুফ আলীর পুত্র  নবাব শরীফ সাজিব (২৫) কে  উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  আর্থিক অনুদান  তুলে দেন ৪১ বিজিবি( কাপ্তাই ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ  তানজিলুর রহমান ভুইঞা।  এসময়   তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন অধিনায়ক । আর্থিক অনুদান প্রদানকালে এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা এবং আহত সাজিব এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়  সিলেট শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  এর ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ৬টি গুলি ডান হাতে ও ১টি গুলি  মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হন সাজিব। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...