শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

 জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা 

কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি)  দুপুর ১২ টায়  কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা  অনুষ্ঠিত হয়েছে। 

” নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন,  সমাজসেবা অধিদপ্তর কল্যানমুলক কাজের পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা করে থাকে। সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে থাকে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন , কাপ্তাই থানার ওসি মো মাসুদ, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ এবং  সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। এছাড়া ২ জন ক্যান্সার ও কিডনি   রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট  ১ লাখ টাকা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...