বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি মোহাম্মদ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হলেও বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।

সালাহ উদ্দিন সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছৈয়দাবাদ এলাকার ওবায়দুল হাকিম মুন্সির বাড়ির রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

গত মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় সেখানে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঘটনাস্থলে থাকা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর এবং একটি অটোরিকশায় আগুন দেয়। এসময় লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেন।
এ ঘটনায় ২৮ আগস্ট ভুক্তভোগী সিফাতের বাবা মোহাম্মদ তসলিম বাদী হয়ে চার ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওচমান আলী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম, ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...