বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীর বড়উঠানে শহীদ ওয়াসিমের নামে ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার বড়উঠানে শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট।

গাউছিয়া রহমান ফুটবল একাদশ এবং পটিয়া ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। জাহেদ স্মৃতি রংধনু ক্লাব এ খেলার আয়োজন করেন। টুনামেন্ট পরিচালনায় রয়েছেন বড়উঠান ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে বড়উঠান পূর্ব ডাকপাড়া খেলার মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমানের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. শওকত, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.জাফর প্রমুখ।

এ সময় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের ধন্যবাদ জানান। এর মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি, যুব সমাজ মাদকাসক্ত থেকে বের হয়ে ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে খেলাধুলা করার আহবান জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...