বুধবার, ২৬ আগস্ট ২০২৬

২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল

উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ :

পহেলা জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)এই মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি মেলার নানা আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়াও, মেলার উদ্বোধনের পূর্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও উবার এর মধ্যে যাত্রী পরিবহনে বিশেষ ছাড় দিতে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। পরে বাণিজ্য উপদেষ্টা মেলায় প্রবেশের জন্য ই-টিকেটিং অ্যাপস এর উদ্বোধন করেন।

এ বছরের মেলায় প্রথমবারের মতো অনলাইন স্টল/প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ এবং ই-টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। মেলার আয়োজকরা জানিয়েছেন, মেলায় আসা দর্শনার্থীরা সহজেই আগাম টিকেট কিনতে পারবেন, যা প্রবেশের জন্য আরও সুবিধাজনক হবে। এছাড়া, মেলায় যাতায়াতের জন্য বিশেষ ছাড়ে উবার সার্ভিস এবং বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস যুক্ত হয়েছে।

মেলায় দর্শনার্থীদের জন্য আরও কিছু নতুন আয়োজন রাখা হয়েছে, যেমন ইয়ুথ প্যাভিলিয়ন যেখানে তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে প্রদর্শনী করা হবে। একইভাবে, জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর তৈরি করা হয়েছে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে।

মেলায় বিদেশী উদ্যোক্তা/প্রতিষ্ঠানদের জন্য আলাদা সোর্সিং কর্ণার, ইলেকট্রনিক্স এবং ফার্নিচার জোন থাকবে। এছাড়া, টেকনোলজি কর্ণার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্ণার, এবং শিশুদের জন্য শিশু পার্কও থাকবে।

প্রতিবছরের মতো এবারের মেলায় ৩৬১টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে, যেখানে দেশীয় ও বিদেশী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করবে। প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে থাকবে বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স, ইলেকট্রিক্যাল পণ্য, ফার্নিচার, চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস সহ আরও নানা পণ্য। এবারের মেলায় ৭টি দেশ থেকে ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া।

মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‍্যাব, এবং গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, এবং টহল দল থাকবে।

এছাড়া, মেলার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। থাকবে পর্যাপ্ত টয়লেট এবং খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালিত হবে।

মেলায় দর্শনার্থীদের জন্য ফ্রি প্রাথমিক চিকিৎসা, পার্কিং সুবিধা (৫০০ গাড়ি ধারণক্ষম), কন্ট্রোল রুম এবং তথ্য কেন্দ্র থাকবে।

মেলার সময়সূচী: মেলাটি ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে মাসব্যাপী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত)।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...