মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ছিনতাইয়ের ১০দিন পর ব্যবসায়ীর স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে টার্গেট করে এসে নগরীর রেলওয়ে স্কুল গেট এলাকায় আসতেই গতিরোধ করে এক ব্যক্তির ২৫ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় ১০ দিনের দীর্ঘ অভিযানে লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ১৫০ গ্রাম স্বর্ণসহ নগদ ৩ লাখ ৩০ হাজার উদ্ধার করতে সক্ষম হয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন— মো. আরমান (৩৬) ও সাজু কুমার বনিক (৩০)।

পুলিশ বলছে, উদ্ধার হওয়া নগদ অর্থ মিলে লুণ্ঠিত স্বর্ণালংকারের বাজার মূল্যের প্রায় কাছাকাছি উদ্ধার সম্ভব হয়েছে।

এই ঘটনায় গ্রেফতার দুইজনের মধ্যে মোঃ আরমান ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আর সাজু কুমার বনিকের বিরুদ্ধে রয়েছে চোরাই স্বর্ণালংকার ক্রয় ও সংরক্ষণের অভিযোগ। ছিনতাই চক্রের সদস্য আরমানের বিরেুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদকসহ ৭ টি মামলা রয়েছে।

রবিবার (১৮ মে) সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন দক্ষিণের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। তিনি বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এরা পেশাদার ছিনতাই চক্র। থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি থাকায় ছিনতাই চক্রকে সনাক্ত করা সহজ হয়েছে বলে দাবি তার।

ঘটনাটি মূলতঃ গত ৮ মে সকাল ১০ টার দিকের। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে নগরীর হাজারী গলির দিকে আসার পথে রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশন এলাকায় এসে পৌঁছালে গতিরোধ করে ব্যবসায়ী অভিষেক বড়ুয়ার সাথে থাকা ২০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের চুড়ি ও ২টি মোবাইল সেট ছিনিয়ে ছিনতাকারীরা।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত মোঃ আরমান ও সাজু কুমার বনিকসহ লুন্ঠিত স্বর্ণালংকার করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পুলিশ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...