বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গোল্ডেন সনের ২০ বছরের যাত্রা: বাঁধা পেরিয়ে সাফল্যের মুকুট

নিজস্ব প্রতিবেদক

মাত্র ৬ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা গোল্ডেন সন লিমিটেড আজ ১৫০০ কোটি টাকার প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ বলেন, “আমি মাত্র ৬ কোটি টাকা নিয়ে শুরু করেছিলাম। আজ এটি ১৫০০ কোটিতে পৌঁছেছে। এটি আমার সন্তানের মতো।”

তিনি আরও বলেন, “আমাদের গড়ে প্রতিদিন ১৫ হাজার বৈদ্যুতিক মোটর তৈরি হচ্ছে, যা আগামীতে ৫০ হাজারে উন্নীত করব। আগামী তিন বছরের মধ্যে গোল্ডেন সনকে দেশের আইকনিক প্রতিষ্ঠানে রূপান্তর করব। আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং প্রতিকূলতাকে জয় করেছি।”

বিশ্বব্যাপী খেলনা, ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে খ্যাত গোল্ডেন সন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান লিন ইউ-চেন। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইসিবি মনোনীত পরিচালক মো. আল আমিন তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. আব্দুর রউফ এবং মো. বাইতুল আমিন ভূঁইয়া।

ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, “গোল্ডেন সন একটি ছোট উদ্যোগ থেকে বড় প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হয়েছে। কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। করোনা মহামারির কঠিন সময়েও থেমে যাইনি। আজ এই প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “গোল্ডেন সনের কারখানা বিদেশে টাকা পাচার নয়, বরং স্থানীয় উন্নয়নে কাজ করছে। আমাদের কারখানার পরিবেশ সুরক্ষিত। আমরা ফ্যাশন শো করি না; কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছি।”

বার্ষিক সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

জানা গেছে: শেয়ারপ্রতি লোকসান আগের বছরের ১১ পয়সা থেকে কমে ৭ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস): ১৭ টাকা ৯২ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ: ৬৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩৬ পয়সা ঘাটতি ছিল। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে শেয়ারহোল্ডারদের দেড় শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

পুঁজিবাজারে অবস্থান হিসেবে গোল্ডেন সন লিমিটেড ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা, যেখানে মোট শেয়ারের ৩০.২৯ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, ২৩.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, এবং ৪৬.৬৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডার ও অন্যান্য কর্মকর্তারা কোম্পানির অবদান ও উন্নয়নের জন্য ধন্যবাদ জানান। শেয়ারহোল্ডার মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “গোল্ডেন সনের সফলতা আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, কোম্পানিটি আরও উঁচুতে উঠবে।”

সভায় কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এবং জনসংযোগ কর্মকর্তা নুর মোহাম্মদের সার্বিক সহযোগিতায় আরো বক্তব্য রাখেন শেয়ারহোল্ডার আব্দুল ওহাব, এজিএম নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ আলমগীর হোসেন, ফারুক হোসেন, হিরার লাল বনিক, মোকাম্মেল হক খান এবং কবির আহমেদ চৌধুরী।

সভার শুরুতে কারখানার সহযোদ্ধা মুজিবুর রহমান কুরআন তেলাওয়াত করেন এবং জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারির পক্ষে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহেদ।

গৃহস্থালির ইলেকট্রনিক্স, টুইল টেপ, হট পট, এবং খেলনাসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী গোল্ডেন সন নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে সৌর-শক্তি প্রকল্প এবং কম্পিউটার কেসিং উৎপাদন প্রকল্প। একটি ছোট উদ্যোগ থেকে গোল্ডেন সনের আজকের অবস্থান অনুপ্রেরণার গল্প। এমডি বেলাল আহমেদের দৃঢ় নেতৃত্ব ও দূরদৃষ্টি প্রতিষ্ঠানটিকে সফলতার শীর্ষে নিয়ে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...