বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থক শীর্ষ ব্যবসায়ী নেতা ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাহবুবুল আলমের সুগন্ধা ১ নম্বর সড়কের বাসায় প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় ওই অভিযান চালানো হয় বলে জানান সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ।

তবে প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে পাঁচলাইশ পুলিশ কর্মকর্তারা জানান, বাসাটিতে ওই রকম কিছুই পাওয়া যায়নি। অভিযান চালানো ওই বাসায় মাহবুব আলমের মেয়ে এবং তার স্বামীসহ কয়েকজন নিকটাত্মীয় থাকেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মাহবুবুল আলম দেশ ছাড়েন। এরপর তিনি আর বাংলাদেশে আসেননি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়ে আসছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ সূত্র জানায়, মাহবুবুল আলমের সুগন্ধা ১ নম্বর সড়কের বাসায় বৈদেশিক মুদ্রা এবং টাকা মজুত থাকার গোয়েন্দা তথ্য তাদের কাছেও ছিল। তবে বিষয়টি সন্দেহজনক, পর্যাপ্ত ফোর্স না থাকা এবং অভিযান নিয়ে পরে বিতর্ক হতে পারে- এ আশঙ্কায় তারা অভিযান পরিচালনা করেননি।

অভিযোগ উঠেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়ী মাহবুবুল আলম আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন। এর পেছনে বড় ভ‚মিকা রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা বর্তমানে কারাবন্দি সালমান এফ রহমান।

তবে ব্যবসায়ীদের দাবির মুখে গত সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন। এর আগে ২০২৩ সালের ৮ আগস্ট প্রভাব খাটিয়ে নিজের এক মেয়ে রাইসা মাহবুবকে চিটাগাং চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বানিয়ে সমালোচনার মুখে পড়েন মাহবুবুল আলম।

তার আরেক মেয়ে মুনাল মাহবুব গত ৪ ডিসেম্বর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এতে মাহবুব আলম বিদেশে থেকেও নানাভাবে প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...