বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আমি কেন সাংবাদিকদের তথ্য দিব : হাটহাজারী সিনিয়র মৎস্য কর্মকর্তা 

গিয়াস উদ্দিন

উপজেলা মৎস্য অফিসের প্রোগ্রামে গণমাধ্যম কর্মীদের বলা সম্ভব না ও তথ্য দিবেনা বলে সাফ জানিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উক্ত উপজেলার স্থানীয় এক গণমাধ্যম কর্মী ওই কর্মকর্তার কাছে হালদা নদীতে অভিযান ও উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের প্রোগ্রাম সম্পর্কে জানতে চাইলে তিনি মুঠোফোনে এমন তির্যক মন্তব্য করেন।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের অভিযোগ, ৩৩ তম বিসিএস ব্যাচের ওই হাটহাজারী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম বিগত তিন মাস পূর্বে যোগদান করেন। এরপর থেকে তিনি উপজেলার নিদিষ্ট গণমাধ্যম কর্মীদের মৎস্য অফিসের প্রোগ্রামে আমন্ত্রণ জানালেও প্রথম সারির দৈনিক পত্রিকার কর্মীদের অজ্ঞাত কারণে অবহিত করেন না।

এরমধ্যে গত ১৯ ডিসেম্বর হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প (২য় পর্যায়ে) মৎস্য অধিদপ্তরের অর্থায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত সেমিনারের প্রথম সারির দৈনিক পত্রিকার কর্মীদের অবহিত করেননি। এছাড়া হালদা নদীর হাটহাজারী অংশে উপজেলা মৎস্য অফিসের হেঁয়ালিপনার সুযোগে সংশ্লিষ্টদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাছটাকে শিকারীদের পাতানো জাল (ঘেরাও ভাসা জাল) জব্দের তথ্য নির্দিষ্ট সংবাদ কর্মীদের দিয়ে থাকেন।

বিষয়টি সত্যতা জানতে চাইলে ওই মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম তির্যক ভাষায় এ প্রতিবেদককে বলেন, আমি কেন আপনাদের তথ্য দিব। আপনারা সংগ্রহ করতে পারেন না। পরবর্তীতে গত ১৯ তারিখের হালদা নদীর উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের প্রোগ্রামে কেন প্রথম শ্রেণীর গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি জানতে চাইলে তিনি বলেন, উপজেলা মৎস্য অফিসের প্রোগ্রামে গণমাধ্যম কর্মীদের বলা সম্ভব না।

বিষয়টি প্রসঙ্গে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, গণমাধ্যম কর্মীদের ব্যাপারে তিনি এভাবে বলতে পারেন না।

পরবর্তীতে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...