বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেধা যাচাইয়ের পরীক্ষায় বাঁশখালীর ৬০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষে বিগত বছরের ন্যায় এবারো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাড়া জাগানো সংগঠন বাঁশখালী ছাত্র সংস্থা’র উদ্যোগে তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাঁশখালী উপজেলাস্থ বাঁশখালী সরকারি আলাওল কলেজের হলরুমে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ বৃত্তি পরীক্ষার আহ্বায়ক এডভোকেট সুলতানুল আনিস চৌধুরী জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা উৎফুল্লতার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করাটা সত্যি আনন্দের। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ভুমিকা রাখবে।

পরীক্ষা কেন্দ্রের প্রধান সভাপতি মো. তাওহিদুল ইসলাম জানান, বাঁশখালীর প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। মানসম্মত পুরস্কার দেওয়ার চেষ্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া হবে।

আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সোলেমান হল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। পাশাপাশি তিনি বৃত্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানান।

পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সহকারি কেন্দ্র প্রধান সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...