বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে দুর্ঘটনার কবলে পর্যটকবাহী বাস, আহত ২০

জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আলুটিলা পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন। আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে যাওয়ার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, ‘আমরা ধারণা করছি, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তখন বাসটি পাহাড়ে আঘাত করে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।’

এদিকে, বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ার কারণে উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...