শুক্রবার, ৩ জুলাই ২০২৬

পটিয়ায় সামাজিক সমস্যা ও প্রশাসনের ভাবনা নিয়ে মতবিনিময় সভা

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

পটিয়ার সামাজিক সমস্যা, সামাজিক সংগঠনের ভূমিকা এবং প্রশাসনের ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ৩টায় এসএসসি পরিবার পটিয়া’র উদ্যোগে একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএসসি পরিবারের এডমিন জয় চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মডারেটর ফারুক আহমেদ রাজু। এতে পটিয়ার ১৮টি সামাজিক ও মানবিক সংগঠনের সংগঠক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এসএসসি পরিবারের প্রতিষ্ঠাতা এডমিন আবু তাহের তাহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি আবু জায়িদ মো. নাজমুন নূর এবং ডা. এমদাদ হাসান। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি  আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন এবং পটিয়া থানার এস.আই নূর মোহাম্মদ।

সভায় বক্তারা পটিয়ার মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের আধিপত্য, স্বাস্থ্যসেবায় অনিয়ম, পাবলিক টয়লেটের অভাব এবং সাম্প্রতিক গরু ডাকাতির মতো সমস্যা তুলে ধরেন। পাশাপাশি পটিয়াকে জেলা হিসেবে বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

সভার শেষ অংশে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাদের এলাকার সমস্যাগুলো তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত হয়।

সভা শেষে এসএসসি পরিবারের এডমিন ও সভাপতি জয় চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গত ৩০ জুন নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে এ উপলক্ষে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।আজ শনিবার চট্টগ্রাম জেলা...