বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

“থাকবো ভাল- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার সময় উপজেলা প্রশাসন চত্বর থেকে এ বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির ইসহাকের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দুবাই উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

এসময় চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সহ সভাপতি আক্তার আহমেদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আজমান শাখার সাংগঠানিক সম্পাদক এস এম বাবু, শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বৃহত্তর উত্তর দুবাই শাখার আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন (মুন্না), ফুজিরা শাখা সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, আজমান শাখার জাহেদ, আসিফ, করিম, সদস্য নুরুল আবচারসহ প্রবাসী ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্য, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...