বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ৩৭ বছর ধরে বিজয় দিবস উদযাপন করছেন গ্রামবাসী

সাফায়েত মেহেদী, মিরসরাই (চট্টগ্রাম)

কি শিশু কি বৃদ্ধ সবাই যেন মেতে উঠেছেন বিজয় দিবস উদযাপনের আনন্দ উল্লাসে। এই উপলক্ষে গ্রামবাসী মিলে আয়োজন করেন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এ আয়োজনটি করে আসছেন চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের বাসিন্দারা।

সেই ধারাবাহিকতায় সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালন করে গ্রামবাসী।

আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, মিরসরাই প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

গ্রামটির অনুষ্ঠান পরিচালনা কমিটির উপদেষ্টা মাস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সাফায়েত মেহেদী ও সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের আবুতোরাব ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম শাহীন,ব্যবসায়ী আবু সাঈদ বাহার, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দিন, গ্রামটির বাসিন্দা হারুনের রশিদ, আবুল হাশেম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, ১৯৮৭ সালে গ্রামে তৎকালীন যুবকদের নেতৃত্বে ইছামতি যুব কল্যাণ সংগঠন নামের একটি সংগঠনের জন্ম হয়। সে থেকে গ্রামবাসীরা মিলে ক্লাবের ব্যানারে এই অনুষ্ঠানটি উদযাপন করে আসছিল।সাম্প্রতিককালে ঘূর্ণিঝড়ে সংগঠনের নিজস্ব কার্যালয় ভেঙে পড়ার পর। গ্রামবাসীদের ব্যানারে এবারের বিজয় দিবস উদযাপন করা হয়। যেন সংগঠনের প্রতি মানুষের আবেগ জন্মে। আবার ও যেন সংগঠনটি পুরো গঠন করা যায়।

সাবেক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, মানুষ থাকলে সমস্যা থাকবে। বছরের একটি দিন হলেও সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সকল সমস্যাকে দূরে ঠেলে দিয়ে সামাজিক কাজের সময় দিবেন। তাহলে দেখবেন আপনাদের অনেকগুলো সমস্যা সহজে সমাধান হয়ে গেছে।

তিনি আরো বলেন, এই যে আজকে যুবকদের ভিতরে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এখানে অনেকের মতের ভিন্নতা আছে , রাজনৈতিক ভিন্নতা আছে কিন্তু খেলার জন্য সবাই এক। এ ধরনের কর্মকাণ্ড আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়াবে একজনের প্রতি আরেকজনের মমতা বোধ বাড়াবে। যেকোনো আপদে বিপদে ঐক্যবদ্ধতা আপনাদের পক্ষে দাঁড়াবে। আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটাকে আমি স্যালুট জানাই। আমি আশা করি এটিকে আপনারা চলমান রাখবেন।

মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম বলেন, আজকে ইছামতি গ্রামবাসীর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে। শিশুর থেকে বৃদ্ধ সবাই কোন না কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এ ধরনের আয়োজন সচরাচর দেখা যায় না। এজন্য আয়োজকদের ধন্যবাদ। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের অনুপ্রেরণা দেয়। যা দ্বারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করার সাহস পায় শিশু কিশোররা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...