মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মহান বিজয় দিবসে জোন কমান্ডার্স স্কলারশীপের পুরস্কার বিতরণ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়ন পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুলে মহান বিজয় দিবস ও জোন কমান্ডার্স স্কলারশিপ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৬ ডিসেম্বর) উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার ও অটল ছাপ্পান্ন এর অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি।

উক্ত অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে কাপ্তাই উপজেলার ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা বিজয় দিবস প্যারেড এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। পরবর্তীতে জোন কমান্ডার, জোন কমান্ডার্স স্কলারশিপ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর’২৪ ইং তারিখ “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’২৪ প্রতিযোগিতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কাপ্তাই উপজেলা সহ আশপাশের উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকেও শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল।স্কলারশিপ অনুষ্ঠিত হয় দুইটি বিভাগে।’ক’ বিভাগ- ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ – ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত। উক্ত প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসাসহ অংশ গ্রহণ করেছিল ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ২৮ টি স্কুল ও মাদ্রাসা থেকে ২ বিভাগে মোট ৮৯ জন বৃত্তি পেয়েছে। এছাড়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮৩ জন। ট্যালেন্টপুল হতে ‘ ক ‘ বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে অন্যতম সেরা শিক্ষার্থী হয়েছে ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিশারদ তঞ্চঙ্গা। ‘খ’ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অভিজ্ঞ চাকমা। মোট ২৯ জন শিক্ষার্থী স্কলারশিপস্কলারশিপ পেয়ে সেরা স্কুল হিসেবে ১ম স্থান অধিকার করেছে ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই।’১৮ জন শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এণ্ড কলেজ, কাপ্তাই ২য় সেরা স্কুলের পুরষ্কার অর্জন করেছে। উক্ত অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাইকে কাপ্তাই জোনের জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি জোন কমান্ডার্স স্কলারশিপে বিভিন্ন বিভাগে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...