বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অভ্যন্তরীণ কোন্দলের জেরে পটিয়ায় ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছে। বিজয় দিবসে ব্যানার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮নং ওয়াডের্র উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেটে বিএনপির দলীয় অফিসের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের আলোচনা সভা এবং বিজয় র্যলির আয়োজন ছিল।

কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে যাওয়ার পথে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনবিভাগ অফিসের সামনে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথাকাটাকটি হয়।

পরে এর জের ধরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০/১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে।

এ সময় সে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জিসানের ছুরিঘাতের ঘটনা স্বীকার করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মেম্বার জানান, ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে। তবে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...