মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার মধ্য দিয়ে বান্দরবানে বিজয় দিবস পালিত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

আজ ১৬ই ডিসেম্বর বাঙ্গালী জাতীয় জীবনে একটি স্বরণীয় দিন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বছরের ১৬ই ডিসেম্বর মাসে স্বাধীনতা ধরা দেয় বাঙ্গালী জাতির জীবনে।পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথমবারের মত স্বাধীনতার স্বাদ গ্রহণ করে,বাংলার সবুজ ভূখন্ডে।মহান বিজয় দিবস বাঙ্গালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।

দিবসটি উপলক্ষে বান্দরবানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,ও রাজনৈতিক সংগঠন গুলো নানা আয়োজনে দিবসি পালন করে। সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে শহীদ স্মৃতিসৌধের বেধিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানাজামা লুসাই,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার মোঃশহীদুল্লাহ্ কাউছার।এসময় জেলা পরিষদের সদস্য ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান,বেসরকারি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার জনসাধারণ।

পরে দিবসটি উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার লামা,আলীকদম,থানচি,রোয়াংছড়ি,রুমা,নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গন শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন,ল,এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া শহীদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার জনসাধারণ ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার শহীদ আবু সাঈদ মুক্তমঞ্ছে জুলাই গনঅভ্যুত্থানের স্মৃতিচারণ শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সামাজিক সংগঠন মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...