বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে শহীদ মিনারে ফুল দিতে সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (৩৭) নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের মো. আখেরুজ্জামানের ছেলে। তার দুই কন্যা সন্তান রয়েছে।
তিনি কৃষিকাজ করতেন, পাশাপাশি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্র এলাকায় ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস আলী হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিজামপুর পুলিশি তদন্ত কেন্দ্রের সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকামুখি যাত্রীবাহী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ওইসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন পথচারী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও ফেলে যাওয়া বাসটি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রেখেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...