চট্টগ্রামের পটিয়া পৌরসভায় আওয়ামী লীগ নেতা মো. সাইফুল্লাহ পলাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পলাশ পৌরসভার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
সাইফুল্লাহ পলাশ পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখিল ৮ নম্বর ওয়ার্ড সূফী নুরুল্লাহ্ বাড়ির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ পলাশের বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণসহ পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
