বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া 

সাতকানিয়ায় নাহিদা আকতার  (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলা বাজারের মিনহাজ মিয়ার ভাড়া বাসায় ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানান, নাহিদা আকতারের স্বামী মো.মানিক ফুলতলা এলাকার আল্লাহর দান নামক একটি খাবার হোটেলে চাকরি করেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে হোটেল থেকে বাসায় আসলে বাসায় স্ত্রী নাহিদা বাবার বাড়ি যাওয়ার জন্য আবদার করলে স্বামী ২-৩ দিন পর যাওয়ার কথা বলে ঘুমিয়ে পড়ে। এসময় একই বিছানায় স্ত্রীও শুয়ে ছিল। প্রায় আধ ঘণ্টা পর স্বামী জেগে উঠে দেখে জানালার দেওয়ালের সাথে লেগে স্ত্রী গলায় ওড়নার গিট লাগিয়ে ছটফট করছিল। এ সময় স্বামীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাহিদা আকতারের ছোট ভাই রেজাউল করিম বলেন, আমাদের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনজিরিতলা এলাকায়। বিগত তিন বছর আগেই একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো.মানিকের সাথে বড় বোনের বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান ছিল। পরে মারা যায়। রেজাউল আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে তেমন সমস্যা আমাদের জানা নাই। কেন বোন আত্মহত্যা করেছে তাও জানিনা। তবুও বিষয়টি পুলিশকে তদন্ত করার জন্য বলেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তফা কামাল খাঁন বলেন, স্বামীর সাথে কথা বলে প্রাথমিকভাবে জেনেছি, গৃহবধূ গলায় ওড়নার গিট দিয়ে আত্মহত্যা করেছে। তবুও তদন্ত করে দেখছি ঘটনার আসল রহস্য কি ? লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ  করা হয়েছে। গৃহবধুর ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু  মামলা দায়ের করেছেন।

ম উ / চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...