বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে আগুনে পুড়ল ৩৪ যানবাহন ও মুদির দোকান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। এতে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র এবং পাশে থাকা একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা (১নম্বর ওয়ার্ড) নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

চরপাথরঘাটা ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাইফুদ্দিন মানিক জানান, ভোর ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। আগুনে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা ১টি মোটরসাইকেল এবং তিনটি মাহিন্দ্র পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের একটি মুদির দোকানও সম্পন্ন পুড়ে ছাই বলে তিনি জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ -৬০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...