বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শীতের মৌসুমে আশানুরূপ পর্যটক সমাগম নেই বান্দরবানে

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান

ঋতুর রানি শীতের আগমনে প্রকৃতির স্বরূপ পরিবর্তন মুগ্ধ করে সকলকে।শীতের আগমনে পাহাড়ের জীবপ্রকৃতির মাঝে এসেছে পরিবর্তন।

গত একসপ্তাহে পার্বত্য জেলা বান্দরবানে শীতের আমেজ উপলব্ধি হচ্ছে সবচেয়ে বেশি।

জেলা আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে গত এক সপ্তাহে জেলার সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৫ ডিঃ সেঃ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।

শীতকে উপলক্ষ করে বছরের এই সময়টাতে পর্যটন নগরী বান্দরবানে পর্যটকদের আনাগোনা বাড়ে,যান্ত্রিক কর্মব্যস্ত শহরের কোলাহল ছেড়ে খানিকটা প্রশান্তির আশায় পরিবার পরিজন,বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ছুটে আশেন পাহাড় কণ্যা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে।

কুয়াশা ঘেরা উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা, দর্শনীয় পর্যটন স্পষ্ট, নানা ভাষাভাষী ১১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণের বৈচিত্র্যময় জীবনযাত্রা, তাদের হাতে তৈরী বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র এই সবই মুগ্ধ করে আগত পর্যটকদের।

বিগত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীন সশস্ত্র সন্ত্রাসী গোস্টি গুলোর অপতৎপরতা, সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানের কারনে নিরাপত্তার স্বার্থে জেলায় পর্যটক ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ ছিলো বছর জুড়ে উল্লেখযোগ্য বিষয়।

দীর্ঘদিন পর গত নভেম্বর মাসে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি এই তিনটি উপজেলার পর্যটন স্পষ্ট গুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা সহ পর্যটক ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ বহাল রেখে প্রাথমিকভাবে জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত দেয় জেলা প্রশাসন।

ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানে ঘুরতে আশা অমিত রায় দম্পতি বলেন বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর,এটা বাংলাদেশের ভূসর্গ,তিনি বলেন জেলা শহর থেকে দুরের উপজেলা গুলোতে যেতে পারলে ভালো লাগতো, ভ্রমনে বিধিনিষেধ পর্যটন ও পর্যটকদের উপর প্রভাব পড়ে।

ঘুরতে আশা পর্যটক রিফাত জানালেন ২০১৫ সালে একবার বান্দরবান এসেছিলাম, আবার প্রকৃতির প্রেমে ছুটে আসলাম,প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতা আবার উপভোগ করতে, তিনি বলেন সরকারের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব অভ্যন্তরীন সমস্যাগুলো সমাধান করে আবারো পর্যটকরা যেনো বন্ধ উপজেলা গুলোতে ভ্রমণের সুযোগ পায় সেই ব্যবস্থা নেয়া।

হোটেল গ্রীন পিক রিসোর্টের ম্যানেজার নাহিদ বলেন এখন পর্যটন মৌসুম, এই মৌসুমে যে পরিমান পর্যটক থাকার কথা, সে রকম পর্যটক উপস্থিতি আশানুরূপ হচ্ছে না,বিশেষ করে জেলার রুমা,থানচি,রোয়াংছড়ি উপজেলার দর্শনীয় পর্যটন স্পষ্ট গুলোতে পর্যটকরা যেতে পারছে না যার কারনে এই মৌসুমে জেলায় পর্যটক উপস্থিতি আশানুরূপ না।তিনি বলেন প্রশাসন যদি পর্যটন স্পষ্ট গুলো খুলে দেয় সামনে পর্যটক আরো বারবে।

তিন উপজেলায় পর্যটক ভ্রমণের বিধিনিষেধের কারনে জেলায় আগত পর্যটকদের মনে কিছুটা অসন্তোষ থাকলেও নিরাপত্তার স্বার্থে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

জেলা আবাসিক হোটেল রিসোর্ট ওয়ার্স অ্যাসোসিয়েশন এর দেয়া তথ্য মতে আশানুরূপ পর্যটক ভ্রমণ না থাকায় এই সেক্টরে প্রতিমাসে লোকসান হচ্ছে হাজার কোটি টাকা। সকল প্রতিকূলতা কাটিয়ে পাহাড়ে সম্প্রীতি ফিরে আসবে, আবার প্রাণচঞ্চলতা ফিরবে পর্যটনশিল্পে এমনটাই আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...