বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

সাফায়েত মেহেদী, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মিরসরাই পৌর সদরে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির র্শীষ নেতারা।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জামশেদ কমিশনার, খায়ের উল্ল্যাহ, কামরুল হাসান লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মিয়াজী, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক নুরেরছাপা ডিপটি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব ফরহাদ হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আজ জাতীয়ভাবে গ্রহণযোগ্য হয়েছে। আমরা এই ৩১ দফার আলোকে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবো।

লিফলেট বিতরণ কর্মসূচী শেষে হামলায় শিকার যুবদলকর্মী আহত শাকিলের শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন উপজেলা বিএনপির নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...