উপজেলা হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) উম্যাং মারমা জানান, স্কুলের মাঠে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তার বয়স আনুমানিক ২৭ বছর হবে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
